শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়রওশন এরশাদ, জিএম কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রওশন এরশাদ, জিএম কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

গ্রামীণ কৃষি ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জিএম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো: আবু জাফর রাজু আজ দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়ার কাছে কার্ডগুলো হস্তান্তর করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular