বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগররংধনু ( ইউ সি এল সি) চাঁদ উদ্যান শাখা স্কুলের জাতীয় শোক...

রংধনু ( ইউ সি এল সি) চাঁদ উদ্যান শাখা স্কুলের জাতীয় শোক দিবস পালন

এম জেড মাসুদঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস’২৩ উদযাপন পালিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও মোহাম্মদপুরস্হ চাঁদ উদ্যান আবাসিক এলাকায় অবস্থিত রংধনু ইউ সি এল সি ইষ্ট আলোকন -১ প্রকল্পের স্কুলে ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন হয়। সকাল দশ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয় স্কুল প্রাঙ্গনে। কর্মজীবি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কুরআন তেলওয়াত, দোয়া ও আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া আক্তার (সহ-সভাপতি সিএমসি)। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদ উদ্যান বাড়ি মালিক কল্যান সমিতর যুগ্ম সা: সম্পাদক মো: মাসুম জাহিদ মাসুদ, হামিম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, কমিউনিটির প্রতিনিধি, সিএমসি কমিটির সদস্য, টেকনিক্যাল অফিসার, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular