- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তিময়মনসিংহে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ময়মনসিংহে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘স্মার্টফোনে আসক্তি : পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল,২০২২) ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 
সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে টাউন হল চত্বরে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। 
এ উপলক্ষে র‌্যালি ও আলোচনার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। 
পরে একটি র‌্যালি টাউন হল চত্বর প্রদক্ষিণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরসহ অন্যান্যরা। 
তিন দিনব্যাপী মেলায় বিভাগের চার জেলা থেকে আগত ৩৫টি স্টল স্থান পেয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular