শুক্রবার, জুন ২৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিময়মনসিংহে গম কাটা ও মাড়াই শুরু

ময়মনসিংহে গম কাটা ও মাড়াই শুরু

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় গম কাটা ও মাড়াইয়ের কজ শুরু হয়েছে। এ মাসের মাঝামাঝি সময় থেকে গম কাটা ও মাড়াই এর কাজ পূরোদমে শুরু হবে।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলা ১ হাজার ৯৬৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে জমিতে বেশী গমের আবাদ হয়েছে সদর উপজেলায়।
নান্দাইল উপজেলার বীর কামাট গ্রামের গম চাষি আব্দুল মতিন ও কামরুল ইসলাম জানান, গত কয়েক বছরের মধ্যে এবার গমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষিরা।বর্তমানে বাজারে নূতন গম উঠতে শুরু করেছে। বাজারে প্রতিমণ গম ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। বাজারে গমের মূল্য ভাল হওয়ায় চাষিরা খুশী।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক মো. মতিউজ্জামান জানান, এ বছর গম চাষিরা উচ্চফলনশীল জাতের বারি ৩০, ৩২ ও ৩৩ জাতের গম আবাদ করেছেন। উন্নত জাত ও অধিক ফলনশীল জাতের গম আবাদের ফলে ফলন বেশী পাচ্ছেন চাষিরা। তাছাড়া অনুকূল আবহাওয়া ও সুষ্টু পরিচর্যার ফলে ফলন বেশী হচ্ছে।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান জানান-  ভাল ফলন ও উপযুক্ত মূল্য পাওয়ায় গম চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। এতে করে আগামীতে জেলায় গমের আবাদ বাড়বে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular