এম.জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ মঙ্গলবার ‘শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) উদ্যোগে এবং গ্লোবাল এ্যাফেয়ারস অফ কানাডা’র অর্থায়ন ও ইউএনডিপি’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। উপজেলার ইয়ুথ ক্লাব সদস্য, শিক্ষক জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ সদস্যের অংশগ্রহণে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউএনডিপি’র কনসালটেন্ট সুযশ চাকমা, ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা মহিলা বিষয়ক অফিসার সুস্মিতা খীসা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জরক্তিম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রতন খীসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. জবরুদ খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. কামরুল ইসলাম, পুলিশ উপ-পরিদর্শক, মো. নাজমুল হাসান প্রমূখ।
