এম. জুলফিকার আলী ভুট্টোঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উদ্বোধন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
আজ বুধবার সকাল ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, মানিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে (৩০ জুলাই হতে ৫ আগস্ট-২০২৪) সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্যচাষীদের পুরস্কার, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সড়ক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহির রায়হান, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার, মানিকছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাহ আলম ও মানিকছড়ি উপজেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মইনুল হক, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতির সম্পাদক এম. জুলফিকার আলী ভুট্টোসহ শতাধিক উপজেলার মৎস্য চাষীরা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আফরিন লাকী, উপজেলা মৎস্য অফিসার স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহির রায়হান ও মানিকছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম, মৎস্য খাতে উল্লেখ যোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ স্থানীয় পর্যায়ে ৩ জন সফল মৎস্যচাষীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।
