শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিমানিকছড়িতে কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

মানিকছড়িতে কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

খাগড়াছড়িঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লাসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ৪নং তিনট্যহরী ইউনিয়নের কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় মানিকছড়ির তিনট্যহরী বাজার নিকটস্থ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে, স্ট্রেনদেনিং ইনক্লাসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি উপজেলা শাখা ও সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, কৃষক সহায়ক এম. জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৪নং তিনট্যহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসিনুর রহমান, মংসানু মারমা, গুইমারা উপজেলা কো-অর্ডিনেটর মংশেনু মারমা, লক্ষীছড়ি কো-অর্ডিনেটর হ্লাচিংমং মারমা, জেলা কর্মকর্তা সুমন দেওয়ান ত্রিপুরা, মার্কেটিং জেলা সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, রিপোর্টিং ও মনিটরিং সমন্বয়কারী মো. সেলিম উদ্দীন, উপজেলা কো-অর্ডিনেটর অংক্যছেন মারমা, উপজেলা কো-অর্ডিনেটর তরুণ জয় ত্রিপুরা, মাস্টার ট্রইনার মো. শাহ জাহান আলী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুশান্ত চাকমা, জেলা কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্প মো. শাহ আলম, সভাপতি মানিকছড়ি উপজেলা কৃষকলীগ মো. মিজানুর রহমান, সভাপতি, ৪নং তিনট্যহরী ইউনিয়ন আওয়ামীলীগ ও মো. এরশাদ উল্লাহ, কাঞ্চন কান্তি নাথ ও আব্দুল আলীম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কৃষক স্কুল সমন্বয়কারী মুহাম্মদ ফরিদ-উজ-জামান স্বাধীন, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি ব্যবসা নেটওয়ার্ক কমিটির সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম, কৃষক সহায়ক মো. ফোরকান আলী, বাদল চন্দ্র নাথ ও নাজমা বেগম।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular