শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন

মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন

গ্রামীণ কৃষি ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ উদযাপন  উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছরে জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভাপতির বক্তৃতায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক। স্বাধীনতাবিরোধী অপশক্তি যাতে মহান বিজয় দিবস তথা সুবর্ণজয়ন্তীর  উৎসব ব্যাহত করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। 

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি/আজাদ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular