শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জভোলায় সূর্যের দেখা নেই

ভোলায় সূর্যের দেখা নেই

গ্রামীণ কৃষি ডেস্কঃ ভোলা জেলায় গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলছেনা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। এতে করে খেটে খাওয়া সাধারণ নিম্নআয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন।  শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। 
ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান বাসস’কে বলেন, আজ সকাল ৯ টার দিকে জেলায় সর্বনি নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে বলে জানান তিনি।
এদিকে শীত বেড়ে যাওয়ায় ভোলা সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা একটার দিকে শহরে গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

গ্রামীণ কৃষি/ আবুল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular