মোঃ জুলকার নাইন ইমনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ১ দিনে ভ্রমণ ৬০০টাকাই ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি স্পট ভ্রমণ। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জায়গা আছে যা ১ দিনে ঘুরে দেখা সম্ভব না, তাই অামরা ৬টি সপ্ট ঘুরব।
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেন/বাসে করে অাসা যায়। ট্রেনে করে ২ ঘন্টার ভিতরেই অাসা যাই। মহানগর প্রভাতি ট্রেন ঢাকা থেকে ৭.৪৪ এ ছাড়ে।
সকালের ট্রেন মহানগর প্রভাতি করে অাসতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার পরের স্টেশন অাখাউড়া রেল জংশনে অাগে চলে অাসুন। স্টেশনের কাছের যেকোনো রেস্তোরাঁতে সকালের নাস্তা করে রওনা দেন অাখাউরা – অাগরতলা বর্ডারে। স্টেশন থেকে অাগরতলা বর্ডারে ৪/৬ জনের টিম হলে অটো রিজার্ভ করে নিন অাগরতলা বর্ডার ও অাখাওড়া তিতাস রেল ব্রিজ ও কেল্লা শহীদ মাজার যাওয়ার জন্য (অটো ড্রাইভারের সাথে দামাদামি করে নিন)।
ঘুরাঘুরি ফটোশুট করে অাখাওড়া থেকে সিএনজি করে চলে অাসুন ব্রাহ্মণবাড়িয়ার কাউতলিতে। কাউতলির পাশের রেস্তোরাঁ তে দুপুরের খাবার শেষ করে পায়ে হেটে চলে যান অবকাশ সেখানে ঘুরাঘুরি করে পায়ে হেটে চলে যান অবকাশের পাশের ফ্লাইওভারে। ঘুরে ১ টি অটো রিজার্ভ করে চলে যান সবচেয়ে সুন্দর জায়গা রসুলপুরে। সেখানে ঘুরাঘুরি করে নিন নৌকায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। সেখান থেকে চলে অাসুন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে।
সন্ধ্যার ট্রেন মহানগর গোধুলি সন্ধ্যা ৭.২৫ মিনিটে ছেড়ে যাই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে এই ট্রেনে করে চলে যান ঢাকা। (ট্রেনের টিকেট ৫দিন অাগে অনলাইনে কেটে রাখবেন নাহলে টিকেট পাবেন জুলাই থেকে সেপ্টেম্বর মাস ব্রাহ্মণবাড়িয়া অাসার সঠিক মৌসুম কারণ রসুলপুর তখন পানিতে থৈথৈ করে অবশ্যই ওই সময় সময় অাসার চেষ্টা করবেন।
খরচঃ
ঢাকা থেকে অাখাওড়া রেল জংশনে টিকেটের দাম ১৬০ টাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ১৪৫ টাকা (যাওয়া+অাসা মোট-৩০৫ টাকা) সকালের নাস্তা ৫০ টাকা, অাখাওড়ায় বর্ডার, তিতাস রেলব্রিজ ও কেল্লা শহীদ মাজার যাওয়ার জন্য অটো রিজার্ভ ১৫০ টাকা (৪ জনের টিম হলে জনপ্রতি ৪০ টাকা), অাখাওড়া থেকে লোকাল সিএনজি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি অাসতে ভাড়া ৫০ টাকা, কাউতলিতে দুপুরের খাবার ১০০টাকা, কাউতলি থেকে অবকাশ ও ফ্লাইওভারে পায়ে হেঁটে ০০টাকা, রসুলপুর যাওয়ার জন্য এবং স্টেশনে অাসার জন্য ৩ ঘন্টার জন্য অটো রিজার্ভ – ৪০০টাকা (৪জন হলে জনপ্রতি ১০০ টাকা)।
প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন grameenkrishi2016@gmail.com - এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
