Home সারা বাংলা বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টোঃ বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে লামা উপজেলার লামা পৌরসভার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের লামা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক এ.কে.এম রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার।

উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরি কলেজের সিনিয়র প্রভাষক মো. রফিকুল ইসলাম খাঁন (অর্থনীতি) ও প্রভাষক মুহাম্মদ সামশুল আলম (একাউন্টিং বিভাগ) ।

অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। এতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাঠ সংগঠকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here