- বিজ্ঞাপন -
হোম জাতীয়বন্যার্তদের সহযোগিতায় সেনাবাহিনী সদস্যদের এক দিনের বেতন প্রদান

বন্যার্তদের সহযোগিতায় সেনাবাহিনী সদস্যদের এক দিনের বেতন প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হয়।
এর মধ্য দিয়ে বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular