বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরবঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

গ্রামীণ কৃষি ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের কলংকের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যাকান্ডের মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ ‘ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।

সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বক্তৃতা করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, আবদুল জলিল, অরুনা বিশ্বাস, অরুন সরকার রানা প্রমুখ।

গ্রামীণ কৃষি/আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular