প্রশিকার ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রোববার (১৬ অক্টোবর, ২০২২) প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দুইদিন ব্যাপি আয়োজনে ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ছাদ বাগানে আগ্রহী গার্ডেনারদের ছাদে ফল, ফুল ও সবজি চাষের ক্ষেত্রে মাটি প্রস্তুত করার নিয়ম, টবে গাছ লাগানোর সঠিক পদ্ধতি, গাছ রোপন পরবর্তী পরিচর্যা, সার ও পানি ব্যবস্থাপনা, ও টবের মাটি পরিবর্তন এর উপর প্রশিক্ষণ দেয়া হয়। ঢাকার খাদ্য ব্যবস্থার মডেলিং, পরিকল্পনা এবং উন্নতির জন্য ছাদ বাগান সহায়তা এই মূল প্রকল্পটির নেতৃত্বদানকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এছাড়া রাজকীয় নেদারল্যান্ডস সরকার, নেদারল্যান্ডের ওয়াজিনিনজেন ইউনিভার্সিটি এবং এফএও ( FAO) এই প্রকল্প বাস্তবায়ন এ সহযোগিতা করছে। উন্নত পুষ্টির জন্য ডিএমএ- তে ছাদ বাগান সম্প্রসারন, ঢাকা ফুড সিষ্টেম ২০৪১ প্রকল্পের আওতাধীন, একটি প্রকল্প। বাস্তবায়নকারী সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আর্থিক সহায়তায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতি ভবনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২২ জন ছাদ বাগানী অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারীদের মাঝে ১২ জন পুরুষ ও ১০ জন নারী প্রশিক্ষনার্থী ছিলেন।
