Home জাতীয় প্রধানমন্ত্রীর প্রতি আম পাঠানোর জন্য মমতার কৃতজ্ঞতা প্রকাশ

প্রধানমন্ত্রীর প্রতি আম পাঠানোর জন্য মমতার কৃতজ্ঞতা প্রকাশ

গ্রামীণ কৃষি ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপহার হিসেবে আম পাঠানোর জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা আজ এক চিঠিতে মমতা ব্যানার্জী উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’ চিঠিতে তিনি আরও লেখেন, ‘ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here