শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম ফটো গ্যালারিপ্রতিদিনের ছবি

প্রতিদিনের ছবি

গ্রামীণ কৃষি ডেস্কঃ ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’ পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে  কৃতজ্ঞতা জানিয়েছে দেশের চলচ্চিত্রশিল্পী সমাজ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল তাঁর সাথে সাক্ষাৎকালে আইনটি পাশ করায়  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল এবং রুবেলসহ চিত্রতারকা রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, তমা মির্জা, মিষ্টি জান্নাত, ববি প্রমুখ। তারা এ সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী  ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের কৃতজ্ঞতাপত্রটি তার কাছে হস্তান্তর করেন। 
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত এবং চলচ্চিত্রশিল্পীদের বহু প্রতীক্ষিত ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’  ৩ জুলাই জাতীয় সংসদে পাশ হয়। 

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular