- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকপুতিন সংলাপের ধিক্কার জানানোয় পোলিশ প্রধানমন্ত্রীকে ম্যাক্রোঁর নিন্দা

পুতিন সংলাপের ধিক্কার জানানোয় পোলিশ প্রধানমন্ত্রীকে ম্যাক্রোঁর নিন্দা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফরাসি নেতার বারবার এতো আলোচনার সমালোচনা করায়, বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নিন্দায় এক হাত নিলেন। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাজিকি সোমবার পুতিনকে হিটলারের সাথে তুলনা করে, তার সঙ্গে ম্যাক্রোঁর  ঘন্টার পর ঘন্টা ফোনালাপের নিন্দা জানিয়ে বলেছেন, এতে কিছুই অর্জিত হয় নি।  
ইউক্রেন প্রশ্নে মস্কোর সাথে বিবাদে মুখোমুখি হওয়ার এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে ক্ষুন্ন করার হুমকির বিষয়ে জিজ্ঞাসা করা হলে,  ম্যাক্রোঁ বুধবার সন্ধ্যায় ফ্রেন্স ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেল টিএফ১-কে বলেন,”এই বিবৃতি ভিত্তিহীন এবং কলঙ্কজনক।” তিনি  বলেন, পোলিশ নেতা এসেছেন কট্টর ডানপন্থী দল থেকে। আর এখন সমর্থন দিচ্ছেন তার প্রতিদন্দি মেরিন লে পেনকে।
তিনি বলেন,”কয়েক বছর আগে যুদ্ধ এড়াতে এবং ইউরোপে শান্তির জন্য একটি নতুন স্থাপত্য গড়ে তোলার জন্য, ফ্রান্সের নামে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে এসেছি,” “আমি আমার শাসন মেয়াদের শুরু থেকেই এটা করেছি”। তিনি আরো বলেন, “আমি কখনই অন্যদের মত সাদাসিধে ছিলাম না। অন্যদের মত আমি কখনোই জড়িত ছিলাম না।”
ম্যাক্রোঁ রাশিয়ার সাথে লে পেনের লিঙ্কগুলির দিকে আঙ্গুল তুলে  বোরবার বলেন যে, তিনি একটি রুশ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, যা তার ন্যাশনাল র‌্যালী পার্টি এখনও পরিশোধ কে যাচ্ছে। লে পেন মস্কো থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন। অথচ তিনি ২০১৭ সালের শেষ নির্বাচনের আগে পুতিনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া ভূখন্ডের সাথে যুক্ত হওয়ার পরে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য লবিং করেছেন এবং অতীতে পুতিনের প্রশংসা করেছেন।
এছাড়াও  টিএফ১- এর সাথে কথা বলার সময় ম্যাক্রোঁ বলেন, লে  পেন রাশিয়ার সৈন্যদের দ্বারা কথিত বুচা শহরে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার পরে মস্কো থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।”

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular