বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়পার্লামেন্ট মেম্বারস ক্লাবের ‘বর্ষ বিদায় ২০২১’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্পিকার

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের ‘বর্ষ বিদায় ২০২১’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্পিকার

গ্রামীণ কৃষি ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের উদ্যোগে পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রাঙ্গণে বর্ষ বিদায়-২০২১ এর বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে তিনি পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে বাস্কেটবল, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম  এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম  উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজনসহ সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি/ কালাম

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular