Home কৃষি পানছড়ির নির্মাণাধীন মাস্টার কালেকশন পয়েন্ট পরিদর্শন

পানছড়ির নির্মাণাধীন মাস্টার কালেকশন পয়েন্ট পরিদর্শন

পানছড়ির নির্মাণাধীন মাস্টার কালেকশন পয়েন্ট পরিদর্শন

খাগড়াছড়ি সংবাদদাতাঃ পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি কর্তৃক পরিচালিত ও বাস্তবায়নাধীন এবং আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির সহায়তায় জেলার পানছড়ি উপজেলায় পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার পুজগাং সদর ইউনিয়নের পুজগাং পাড়ায় মাস্টার কালেকশন পয়েন্ট বা কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র নির্মাণাধীন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন মার্কেটিং ডেভলপমেন্ট ফ্যাসিলেটর সুমন দেওয়ান ত্রিপুরা ও পানছড়ি উপজেলা কো-অর্ডিনেটর আদ্রিকা সরকার এনি।

এ সময় উপস্থিত ছিলেন অত্র উপজেলার কৃষক সহায়ক নিকেতন চাকমা। কৃষক এবং ব্যবসায়ীদের জানান, এখানে মাস্টার কালেকশন পয়েন্টটি স্থাপিত হলে কৃষক এবং ব্যবসায়ীদের মাঝে কৃষিপণ্য ক্রয় বিক্রির ক্ষেত্রে মেলবন্ধন সৃষ্টি হবে, স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হবে।

গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here