- বিজ্ঞাপন -
হোম মহানগরনিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা : র‍্যাব মহাপরিচালক

নিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা : র‍্যাব মহাপরিচালক

নগর প্রতিনিধিঃ দূর্গাপূজায় কেউ যদি নিরাপত্তা বিঘ্নিত করে তবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দূর্গাপূজার অষ্টমীতে রমনা কালী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল-মামুন।

ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে তিনি বলেন, গতবার সীমিত পরিসরে পূজা উদযাপিত হলেও এবার একটু বেশি আড়ম্বর করে হচ্ছে। এজন্য সকলকে স্বাস্থবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের। সকল ধর্মের, শ্রেণির, পেশার মানুষের বসবাস। সম্প্রীতির যে দৃষ্টান্ত আমরা বিশ্বের বুকে স্থাপন করেছি, সামান্য কিছু দুর্ঘটনা তা নষ্ট করতে পারবে না।

নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কেউ যদি করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে র‍্যাব মহাপরিচালক পূজা উদযাপন কমিটিকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় র‍্যাবের অন্যান্য কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির আহবায়ক চৈতী রাণী বিশ্বাস, সদস্য সচিব তিলোত্তমা সিকদার প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular