ঢাকার মতিঝিলে নটর ডেম কলেজের নির্মীয়মাণ ভবনের পাশের পুকুরে মাছ ধরছে দুরন্ত শিশু-কিশোরেরা। ছবিটি পঞ্চাশের দশকে তোলা, যখন পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে নটর ডেম কলেজকে মতিঝিলে স্থানান্তর করা হচ্ছিল। সেই পুকুর এখন আর নেই; মতিঝিলের পুকুরে মাছ ধরার জন্য ব্যাকুল শিশু-কিশোরেরাও হয়তো হারিয়ে গেছে – এখন পুরো জায়গা জুড়েই নটর ডেম কলেজ।
ছবি ও তথ্য : নটর ডেম কলেজ আর্কাইভ।
