শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জধানক্ষেত নয় রাস্তা !

ধানক্ষেত নয় রাস্তা !

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউপির গুড়ইলকৃষ্ণপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা এটি সারা বছর কাঁদাময় থাকে, তবে বর্ষা মৌসুমে সব ভোগান্তি ছাড়িয়ে যায়।

বর্ষা মৌসুমসহ বছরের অর্ধেক সময়ই থাকে কাদাপানিতে ভরপুর। এই কাদাপানি মাড়িয়ে প্রতিদিন অসুস্থ রোগী, কৃষিপণ্য, শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। বিশেষ করে গ্রামের কেউ মৃত্যুবরণ করলে কাদাপানি মাড়িয়ে যেতে ভোগান্তির শিকার হন মুসল্লিরা। তাই ভোগান্তি থেকে বাঁচতে রাস্তাটিতে অন্তত ইট বিছানোর দাবি জানিয়েছেন গ্রামবাসী।

গ্রামটিতে প্রায় সহস্রাধিক মানুষের বসবাস। বর্ষা মৌসুমে প্রায় ৬ মাস একটি মাত্র রাস্তার জন্য চরম দুর্ভোগের শিকার হন গর্ভবতী নারী, বয়স্ক রোগী ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা। বিশেষ করে রাস্তাটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয় নিহত ব্যক্তির লাশ কবরস্থানে আনা ও মুসল্লিদের যাতায়াত।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ দুর্ভোগ থেকে বাঁচার আকুতি জানিয়ে আসছেন গ্রামের নারী-পুরুষসহ সব বয়সের মানুষ। স্থানীয় কৃষক মুকুল, মোসারফ, রাব্বিল ও জাকির বলেন, গ্রামটির অধিকাংশ মানুষ কৃষক। প্রতিদিন সহস্রাধিক মানুষকে কাদাপানি ডিঙিয়ে এ রাস্তা দিয়ে ফসলের মাঠে যেতে হয়। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য আনা-নেয়া করতে পারে না। এলাকাবাসীর দাবি রাস্তাটি যেন চলাচলের উপযোগী করা হয় এবং স্থানীয় এমপির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এবিষয়ে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, এই রাস্তাটির জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা দিয়ে বারবার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তবে সামনে তাদের পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular