- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাদেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ...

দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শুক্রবার, ২২ আগস্ট খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায় বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পার্বত্য উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে পূণ্য কর্ম ছিল, তাদের পরবর্তী জন্মেও তা বজায় থাকে। কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পূণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব।

অনুষ্ঠানে পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অটঠপরিকখার দান, পিণ্ড দান, চীবর দানসহ বিভিন্ন দান কর্ম সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা, পিতার স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপুন চাকমা।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular