- বিজ্ঞাপন -
হোম অর্থনীতি ও বাণিজ্যতুরস্কের তুলা উৎপাদনে মন্দা

তুরস্কের তুলা উৎপাদনে মন্দা

তুরস্কের তুলা উৎপাদন খাতে সর্বশেষ ২০১৭ সালে প্রবৃদ্ধির দেখা মিলেছিল এর পর থেকে দেশটিতে পণ্যটির উৎপাদনে টানা মন্দা ভাব বজায় রয়েছে এ ধারাবাহিকতায় চলতি বছরও তুরস্কে তুলা উৎপাদন আগের বছরের তুলনায় কমতে পারে সাড়ে ৪ শতাংশের বেশি।মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।খবর এগ্রিমানি ও রয়টার্স।

তুলা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় তুরস্কের অবস্থান ষষ্ঠ।ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে তুরস্কে সব মিলিয়ে ৩৩ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ কম।২০১৯ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৮ শতাংশ কমে মোট ৩৪ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল।সেই হিসাবে, এক বছরের ব্যবধানে তুরস্কে তুলা উৎপাদন কমতে পারে ১ লাখ ৫০ হাজার বেল।

সর্বশেষ ২০১৭ সালে তুরস্কে তুলা উৎপাদনে প্রবৃদ্ধির দেখা মিলেছিল।ওই বছর দেশটিতে মোট ৪০ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।তুরস্কের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি তুলা উৎপাদনের রেকর্ড।এর পরের বছর দেশটিতে পণ্যটির উৎপাদন ৬ দশমিক ২৫ শতাংশ কমে ৩৭ লাখ ৫০ হাজার বেলে মেনে আসে।

এদিকে চলতি বছর তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ লাখ ২৫ হাজার বেল তুলা রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কম।গত বছর দেশটি থেকে মোট ৩ লাখ ৫০ হাজার বেল তুলা রফতানি হয়েছিল।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular