বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম ফটো গ্যালারিতুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে স্থাপিত হয়েছে সর্ববৃহৎ পার্ক এবং আবক্ষ ভাস্কর্য

তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে স্থাপিত হয়েছে সর্ববৃহৎ পার্ক এবং আবক্ষ ভাস্কর্য

গ্রামীণ কৃষি ডেস্কঃ তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে স্থাপিত হয়েছে সর্ববৃহৎ পার্ক এবং আবক্ষ ভাস্কর্য। তুরস্কের আঙ্কারা শহরের মেয়র এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের যৌথ প্রচেষ্টায় সম্ভব হয়েছে এই প্রয়াস।

মোঃ আতিকুল ইসলামের এই তুরস্ক ভ্রমণ নানা কারণে গুরুত্বপূর্ণ। তুরস্কের রাজধানী আঙ্কারার নগর পরিকল্পনাকে কাজে লাগিয়ে ঢাকা শহরকেও পরিকল্পিত উপায়ে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পালটে যাবে ঢাকা শহরের চিত্র।

এই লক্ষ্যে ইতিমধ্যে আঙ্কারার নগর কর্তৃপক্ষ ডিএনসিসির সাথে সিস্টার কনসার্ন হিসেবে কাজ করতে রাজি হয়েছে।

গ্রামীণ কৃষি/ আবুল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular