বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে শীব নদী পাড়ে বিনোদন প্রেমীদের ভিড়

তানোরে শীব নদী পাড়ে বিনোদন প্রেমীদের ভিড়

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর ও মোহনপুরের সংযোগ সড়কের শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ঢল। প্রতিদিন বিকেলে এখানে বিনোদন প্রেমী বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন প্রেমিদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে।

একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধেঁর দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন প্রেমি মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল মাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে। জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular