রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে বিরোধপুর্ণ সম্পত্তির গাছ লুট

তানোরে বিরোধপুর্ণ সম্পত্তির গাছ লুট

তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামে আদালতে বিচারাধীন বিরোধপুর্ণ সম্পত্তির গাছ লুটের অভিযোগ উঠেছে।

এঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের পোল ভেঙ্গে গেছে, এতে ২২ জন গ্রাহকের মিটার ক্ষতিগ্রস্ত ও প্রায় শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, হরিপুর গ্রামের দিনমজুর কেরামত আলীর পুত্র রহমত আলী তার জায়গার ওপর আদালতে ১৪৪ ধারা মামলা করেন। কিন্ত্ত গ্রামের প্রভাবশালী মৃত ছাবেদুল এর পুত্র মইনুল হোসেন আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে রহমত আলীর জায়গা জবরদখল ও বাড়ির দরজা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণ এবং প্রায় শতবর্ষী নিম-আমসহ কয়েকটি গাছ কেটেছে। এদিকে রহমতের বাড়ির দরজা বন্ধ থাকায় উর্পাজনের একমাত্র সম্বল অটোগাড়ি ৫দিন ধরে বাড়িতে তুলতে ও চার্জ দিতে পারেনি। ফলে ৫দিন ধরে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। গ্রামবাসি মইনুল হোসেনের কঠোর শাস্তির দাবি করেছেন।

তানোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, গাছ কাটতে গিয়ে পোল ভেঙ্গে কিছু মিটার নষ্ট ও অনেক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, এতে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, যে ক্ষতি হয়েছে সে পরিমাণ অর্থজরিমানা দিতে হবে, নইলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এবিষয়ে জানতে চাইলে মইনুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার জায়গার গাছ তিনি কেটেছেন। তিনি বলেন, তার জায়গার বিরুদ্ধে তারা মিথ্যা করে ১৪৪ ধারা মামলা দিয়েছে। তিনি বলেন, তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করা হয়নি এটা মিথ্যা।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular