তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী তানোরের পাঁচন্দর ও বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৮ জুলাই বৃহস্পতিবার এদিন প্রথমে পাঁচন্দর ইউপি ভবন চত্ত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার খাদ্যসামগ্রী স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না শারীরিক উপকারভোগীদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি সচিব মিনারুল ইসলাম,তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, ইউপি সদস্য লফর উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। এদিকে একই দিনে বাঁধাইড় ইউপিতে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সচিব মমিনুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, ইউপি সদস্য সাইদুর রহমান, লুৎফর রহমান ও লতিব মন্ডল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, এই বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, আইনশৃঋলা রক্ষা বাহিনীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। এটা কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।
তিনি বলেন, যারা প্রকৃত কর্মহীন দরিদ্র শুধুমাত্র তারাই যেনো সরকারের দেয়া এসব সহায়তা গ্রহণ করেন। তিনি পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান। এছাড়াও সকলকে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সকলকে দিনে ১০ বার সাবান দিয়ে হাত ধোঁয়ার আহবান জানান।
সুত্র জানায়, ১ জুলাই বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ বা কঠোর ‘লকডাউন’। সপ্তাহব্যাপী এই কঠোর বিধিনিষেধ চলাকালে অকারণে বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।
এ সময় বন্ধ হয়ে থাকবে কর্মহীন গরীব, অসহায়, দিনমজুর, রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের আয়। এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকেন সেজন্য কর্মহীন গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমজুর পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
