আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ জানা গেছে,সম্প্রতি জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা, র্যালি ও দুর্যোগ প্রস্তুতির মহড়া আয়োজন করা হয়।
এদিন বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল ঘরে আলোচনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। এদিকে উপজেলা প্রশাসন এবং উপজেলা ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হল ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও কৃষি কর্মকর্তা শামিমুল ইসলামপ্রমুখ।এ ছাড়াও বিভিন্ন ইউপির চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
একই দিন এর পূর্বে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন অগ্নিকাণ্ড থেকে রক্ষায় মহড়া প্রদর্শন করেন। এ মহড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন
