শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে খাদ্য সহায়তা বিতরণ

তানোরে খাদ্য সহায়তা বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

৩ জুলাই শনিবার মুন্ডুমালা পৌর এলাকায় উপকারভোগীদের মাঝে এসব খাদ্য সহায়তা, মাস্ক ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও বদিউজ্জামান নয়ন প্রমুখ। এদিকে এমন দুর্দীনে মেয়রের কোনো সহায়তা না পেয়ে পৌরবাসি মেয়রের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular