বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণঢাবি’র শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সফল করার আহবান উপাচার্যের

ঢাবি’র শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সফল করার আহবান উপাচার্যের

গ্রামীণ কৃষি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহিত সকল কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক ভার্চুয়াল সভা ৪ আগস্ট বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বকালে তিনি এ আহবান জানান।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব সংযুক্ত ছিলেন। 

সভায় জানানো হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত হলেও এসব কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সভায় গবেষণা ও প্রকাশনা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। 

উপাচার্য শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাবির শতবর্ষপূর্তির অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে বলে সভায় উল্লেখ করা হয়।

গ্রামীণ কৃষি/আ  

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular