শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিঢাকার উপশহর মিরপুরে আবাসিক বাড়ীর উপরে ছাদ কৃষির বাগানে একটি বোঁটায় ডালিম...

ঢাকার উপশহর মিরপুরে আবাসিক বাড়ীর উপরে ছাদ কৃষির বাগানে একটি বোঁটায় ডালিম ধরেছে ৩টি

সুরমা আক্তারঃ সাধারণত একটি ডালিমের বোঁটায় একটি ডালিম ধরার কথা প্রকৃতির নিয়মে কিন্তু মাঝেমধ্যে প্রকৃতিও দেখায় তার ভিন্ন রূপ, একটি বোঁটায় একটি ডালিম নয়, ডালিম ধরেছে মোট ৩ টি। এমনি এক ঘটনা ঘটেছে ঢাকার উপশহর মিরপুরে আবাসিক বাড়ীর উপরে ছাদ কৃষির বাগানে। বাড়ীর মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি গ্রন্হাগারিক ও ঢা. বি. অফিসার্স এসোসিয়েশনের সাবেক নেতা সিনিয়র সিটিজেন আলহাজ্ব মো. আবুল কাসেম সরকারের বাড়ীর ছাদ বাগানে।

তিনি জানান, তাঁর রোপন করা এই গাছে প্রথমে এক বোটায় ৫ টি ডালিম ধরেছিল। কিন্তু পরবর্তীতে তিনটি ডালিম বড় হয়েছে। বাকি ডালিমগুলো নষ্ট হয়ে গেছে।

মিরপুরে আবাসিক বাড়ীর ছাদে নানা ধরনের ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি শখ করে সবজি চাষাবাদ করছেন বাড়ীর মালিক। নানা ধরনের গাছের সাথে সৌদি আজওয়া খেজুর গাছ এই ছাদ কৃষিকে আরো সমৃদ্ধ করেছে। ছাদ বাগানটি সব সময় মনিটরিং করেন তিনি।

বিশিষ্ট কৃষি লেখক, গবেষক ড. সরকার মো. আবুল কালাম আজাদ গ্রামীণ কৃষি’কে বলেন, এ রকম ঘটনা সচরাচর তেমন একটা ঘটে না। তবে জেনেটিকের কারণে একটি বোটায় একাধিক ডালিম ধরতে পারে।

 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular