রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইলডিম খাওয়ার পর ভুলেও খাবেন না...

ডিম খাওয়ার পর ভুলেও খাবেন না…

ডিম  খেতে কে না ভালবাসে। সেদ্ধ ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। কিন্তু প্রোটিনে ভরপুর এই খাবারটি খাওয়ার পর এমন কিছু খাবার রয়েছে যেগুলো ভুলেও খাওয়া উচিত হবে না। কেননা এইসব খাবার বয়ে আনতে পারে ভয়ানক বিপদ।
সেসব খাবার সম্পর্কে যেগুলো ডিম খাওয়ার পর খাওয়া একদম নিষেধ।

চা
ডিম এবং চা অনেকেই একসঙ্গে খান। বিশেষত অনেক ভাজাভুজিতে ডিম মেশানো হয়। আবার ডিমভাজার সঙ্গে চা কিংবা কফিও অনেকে পছন্দ করেন। কিন্তু এই দুই খাবার একসঙ্গে হজম করা বেশ কঠিন। এছাড়াও এখান থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। যা পরবর্তীকালে শরীরকে ড্যামেজ করে দেয়।

সয়া দুধ
সয়া মিল্কের সঙ্গে ডিম খাবেন না। এতে দেহে প্রোটিনের শোষণ বাধাপ্রাপ্ত হয়।

চিনি
ডিম আর চিনি একসঙ্গে মিশলেই সেখান থেকে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যা রক্তকে জমাট বাধিয়ে দেয়।

পারসিমন

পারসিমন হল একরকম মিষ্টি জাপানি ফল। ডিম খাওয়ার পর এই ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আসে।
বেকন
ডিমের সঙ্গে বেকনের কম্বিনেশন বিশ্ব জুড়েই খুব জনপ্রিয়। ব্রেকফাস্ট টেবিলে এই দুটি খাদ্য একসঙ্গেই পরিবেশন করা হয়। কিন্তু বেকন এবং ডিম এই দুয়ের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। সেই সঙ্গে ফ্যাট। একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায় কিন্তু একটু পরেই তা ভ্যানিশ হয়ে যায়। ফলে শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular