বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরডিএমপির এসি পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে পদায়ন

ডিএমপির এসি পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন দেওয়া হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতয়ালী) সাখাওয়াত হোসেন সেন্টুকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মান্না দেকে সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও রতন কান্তি রায়কে অ্যাস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular