গ্রামীণ কৃষি ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জনস্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে চলমান উচ্ছেদের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় ২ কিলোমিটার ফুটপাত দখলমুক্ত হয়েছে।
অঞ্চল ৪ ও ৬ এলাকায় আজ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জরিমানা আদায়ে ৩ টি মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী ও সাজিয়া আফরীন (অঞ্চল-৬)।
সকাল থেকে ভ্রাম্যমান আদালত প্রায় ৯৫টি ভবন, স্থাপনা, জলশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করে। রাস্তায় মালামাল রেখে পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এই জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাজার রোড, দ্বিতীয় কলোনী, বর্ধনবাড়ী, দিয়াবাড়ী এবং গাউসুল আজম এভিনিউ এলাকার প্রায় ২ কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি ‘সবার ঢাকা’ অ্যাপের অভিযোগের প্রেক্ষিতে ৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
গ্রামীণ কৃষি/ আজাদ

