মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’

জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার(২ মার্চ, ২০২২) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা হয়।
এতে বলা হয়, সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ শ্লোগান উচ্চারণ করবেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ‘জয় বাংলা’ শ্লোগান উচ্চারণ করবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular