বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ দোয়া ও মিলাদ আয়োজন

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ দোয়া ও মিলাদ আয়োজন

গ্রামীণ কৃষি ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বাদ আছর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

মিলাদের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ’৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি কামনা করা হয়।
মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিবগণ, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকতাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির।

গ্রামীণ কৃষি/আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular