বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ

গ্রামীণ কৃষি ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ  বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই, ২০২১) বিকাল ৪টায় এই ফলাফল  প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অথবা (www.nubd.info) এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত ২০ জুলাই  অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই সকাল ১০টা থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২টা পর্যন্ত অনলাইন এ আবেদন করা যাবে। ২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd)  থেকে জানা যাবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular