বুধবার, এপ্রিল ২২, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়জাতীয় পাট দিবস আজ

জাতীয় পাট দিবস আজ

আজ জাতীয় পাট দিবস। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হবে।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী প্রদান করেছেন।
জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার।

পাটখাত উন্নয়নে গবেষনা কার্যক্রম, পাটবীজ আমদানীতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রপ্তানীর মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।

এছাড়াও রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular