রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ রোববার 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ রোববার 

আজ রোববার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 
১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার লক্ষ্যে চাঁদ দেখা কমিটির এই সভা আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম পি.। 
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশি¬ষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular