- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাজনবান্ধব কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ

জনবান্ধব কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ জনবান্ধব কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর বদলে গেছে উপজেলা প্রশাসনের চিত্র। তিনি স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় ও মিলেমিশে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি একটি জনবান্ধব উপজেলা প্রশাসন উপহার দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

বয়সে তরুণ এই কর্মকর্তার পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, সুন্দর চিন্তাধারা ও উন্নয়ন মানসিকতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের দৃশ্যপট। প্রশাসনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, দপ্তরে দপ্তরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ফলে ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন।

জানা গেছে, ২০২১ সালের ১৮ মার্চ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন পঙ্কজ চন্দ্র দেবনাথ। তিনি প্রশাসনের ৩৩তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। তিনি ইউএনও হিসেবে এখানে যোদানের পর স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সচেতনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণের সঙ্গে সমন্বয় করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। তার সময়ে এই জনপদের বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ সমর্থকরা ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ভাবে সম্মানিত ও পুরুস্কৃত হচ্ছেন।

তাঁর প্রচেস্টায় স্থানীয় সাংসদের পরামর্শে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ অব্যহত রয়েছে। এছাড়াও তিনি জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল মহোদয়ের আস্থাভাজন হওয়ায় উন্নয়ন কাজে সহায়তা পেতে শুরু করেছেন। বর্তমানে তাঁর প্রচেস্টায় এ উপজেলা পরিষদ ও প্রশাসনে আধুনিকতার ছোঁয়া লেগেছে। মুজিববর্ষ উপলক্ষে ১৬২ জন গৃহহীন পরিবারকে ঘর পাইয়ে দেয়া হয়েছে। এতে গৃহহীনরা মুগ্ধ।

উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহায়তা প্রদান করে চলেছেন। এমন জনবান্ধব ইউএনও পেয়ে এই জনপদের মানুষ অত্যন্ত খুশী। উপজেলা প্রশাসন এখন আর পূর্বের অবহেলতি চত্বর নয়। এখানে লেগেছে আধুনিকতার ছোয়া। ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথের আচার ব্যবহারে মুগ্ধ সাধারণ মানুষ। ফলে সর্বস্থরের মানুষের মাঝে ইউএনও প্রশংসিত হচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, সর্বস্তরের মানুষের উন্নয়ন ও সেবা করার জন্য অবিরাম গতিতে কাজ করে যাচ্ছেন ইউএনও স্যার।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে দিন রাত পরিশ্রম করছেন তিনি। রাজশাহী জেলার অনুন্নত ও অবহেলিত তানোর উপজেলাকে দেশের মানচিত্রে মডেল উপজেলা হিসেবে গড়তে বা চিহ্নিত করতে সর্বাত্মক প্রচেস্টা করে যাচ্ছেন ইউএনও স্যার। মানুষ হিসেবেও তিনি অত্যন্ত চমৎকার। তানোর উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর শুরু করেন কর্মপরিকল্পনা। প্রথমে গ্রামের হতদরিদ্র ছেলে-মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে জিও এনজিওর সহায়তায় বহুমূখী শিক্ষা ব্যবস্থা হাতে নেন। শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে আসছেন।

এছাড়াও কৃষিপ্রধান এই উপজেলায় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটাতে তিনি উপজেলার প্রত্যন্ত গ্রামঞ্চলে গিয়ে কৃষকের উন্নয়নে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ এলাকায় কৃষক সমাবেশের মাধ্যমে বিভিন্ন ফসলে পোকা-মাকড় সম্পর্কে কৃষকদের ধারণা দেয়া হয়। রোগ বালাই সম্পর্কে সর্তক করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এতে সহায়তা করেন। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ঘটাতে মৎস্যজীবী খামারীদের বিভিন্ন প্রশিক্ষণের সুব্যবস্থা করা হয়।

তাঁর সময়ে উপজেলা পরিষদের বহুতল আধুনিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এ প্রকল্পে তিনি উপজেলা চত্বরে ৪টি গেটের মধ্যে একটি অত্যাধুনিক গেট নির্মাণ করবেন। এছাড়া কোটি টাকা ব্যয়ে উপজেলা চত্বরে ফুলের বাগান নির্মাণ করা হবে। তার দিকনির্দেশনায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌতুকসহ নারীশিশু নির্যাতন রোধে পাড়ায় পাড়ায় ব্যানার ফেস্টুন বিলি করা হয়েছে। মসজিদ, মন্দির ও গীর্জায় এসব অপরাধের কুফল সম্পর্কে আলোচনা করতে ইমাম, পুরোহিত ও ফাদারকে নির্দেশ দেয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ করতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় কঠোর নির্দেশনা দেয়া হয়।এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত নির্যাতিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে তিনি বদ্ধপরিকর।

এছাড়া সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ও অধিকার পাইয়ে দেবার লক্ষ্যে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। এখানকার জনগণের উন্নয়নে সুযোগ সৃষ্টি করে সেবা করার সর্বাধিক কৃতিত্ব এমপি ওমর ফারুক চৌধুরী মহোদয়ের এবং তার সহায়তায় আমরা মানুষকে সেবা দিয়ে চলেছি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular