মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে আরও গবেষণা করতে হবে। ছোট একটি গ্রন্থের মাধ্যমে বঙ্গবন্ধুর বিশালতাকে তুলে ধরা সম্ভব নয়।
মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মৃতিতে সতত উজ্জ্বল বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করেন।
বইটিতে বঙ্গবন্ধুর সংস্পর্শে থাকা ‘লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা’ তালিকায় অন্তর্ভুক্ত ২৩ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমূলক লেখা অন্তর্ভুক্ত হয়েছে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
