বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণচলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

গ্রামীণ কৃষি ডেস্কঃ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত করা হয়েছে। 
করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে থাকায় এ সিদ্ধান্ত  গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (২৭ জুন, ২০২১) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ২০২১ সালের ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। 
গত ২৫  জুন শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো  ঢাকা বোর্ড।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular