শুক্রবার, জুন ২৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জগুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সহায়তা প্রদান

গুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সহায়তা প্রদান

এম. জুলফিকার আলী ভূট্টো,খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোন সদরে সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, স্কুলের গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, স্পোর্টিং ক্লাবে খেলাধুলার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী সহায়তা, সাংগ্রাই উদযাপনে বিভিন্ন এলাকায় অর্থ সহায়তাসহ অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি ও উপ অধিনায়ক ইশতিয়াক তাসনিম, এসজিপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন শাইয়েন কাদির।
এ সময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular