- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাগুইমারায় শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ে যাত্রী ছাউনীর উদ্বোধন

গুইমারায় শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ে যাত্রী ছাউনীর উদ্বোধন

এম. জুলফিকার আলীঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা রিজিয়নের অন্তর্ভুক্ত সিন্দুকছড়ি জোন কর্তৃক শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষে নিয়মিত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনী শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনি উদ্বোধন এবং বৃক্ষরোপন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি এবং অন্যান্য অফিসারবৃন্দ। গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বলেন, এ পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী পুর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ভবিষ্যতেও রাখবে এবং পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্যে নিরলস ভাবে কাজ করে যাবে। পরিশেষে সকলের প্রতি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান করে শুভ কামনা জানিয়ে পরিসমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular