রবিবার, আগস্ট ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়গাজীপুরে পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু

গাজীপুরে পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু

গাজীপুর, ৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মজা পুকুর নামের একটি বিশালাকৃতির পুকুর পরিষ্কার করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে বিডিক্লিনের প্রায় তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

পরিষ্কার ও উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কায়সার খসরু, সদরের সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন্নেসা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল জেলা শাখা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদ প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন বিডি ক্লিনের তিন শতাধিক সদস্য। শুষ্ক মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকা- ঘটলে নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানির উৎস খুঁজে পায় না, অথচ সেসময় পানি সরবরাহ প্রয়োজন হয়। ডেঙ্গুর মশা যাতে না জন্মে এবং নগরীর সৌন্দর্যবর্ধন করার জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুরগুলোর সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি অগ্রজ্যোতি বড়াল জানান, প্রাথমিকভাবে নগরীর পাঁচটি পুকুরকে বাছাই করা হয়েছে। ধারাবাহিকভাবে বেদখল ও দূষণ হওয়া পুকুরগুলোর দখল উচ্ছেদ ও পরিষ্কার করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular