খাগড়াছড়িঃ “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা প্রশাসন, শহর সমাজ সেবা কার্যালয় যৌথ আয়োজনে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ খ্রি. পালন করা হয়।
আজ ১ অক্টোবর শনিবার দিবসটি উপলক্ষে সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পরিষদ সম্মেলনকক্ষে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত’র সভাপতিত্বে শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সরকারী ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রভাষক হারাধন মহাজন, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, প্যানেল মেয়র আবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর বঙ্গবন্ধু’র স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের আহবান জানান। প্রবীণরা আমাদের ভুলগুলো সুধরে দিতে কার্যকর পরামর্শ প্রদানসহ দিক-নির্দেশনা প্রদান করতে পারেন। যা আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
গ্রামীণ কৃষি / এম জে এ
