- বিজ্ঞাপন -
হোম কৃষিখাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার চার হাজার মাছের পোনা অবমুক্ত করেন

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার চার হাজার মাছের পোনা অবমুক্ত করেন

খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গুইমারা রিজিয়ন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে সে জন্য দেশবাসীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে সফল করতে সেনাবাহিনীর প্রধান এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত মৎস্য চাষের অংশ হিসেবে কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি গুইমারা উপজেলায় অবস্থিত মারমা লেকে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউশ, গ্রার্স কার্প এবং সরপুটি সহ প্রায় চার হাজার মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য অবমুক্তকালীন সময়ে গুইমারা উপজেলা মৎস্য অফিসার, গুইমারা রিজিয়নের বিএম মেজর মো. আহসান-উজ-জামানসহ গুইমারা রিজিয়ন সদরের সকল সেনা কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular