রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়িতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ ১১ সোমবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, পিএসসি, বর্তমান ইনচার্জ মো. রবায়েত হাসানের সহায়তায় এবং দলনেতা মো. শরিফুল ইসলাম (সিফাত) এর নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের সদস্যরা মিলে আয়োজনটি সম্পন্ন করে। আয়োজনে সহায়তা করে যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ব্রাঞ্চ ও হেলথ কেয়ার হাসপাতাল। সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের তৈরি দেয়ালিকা উদ্ধোধনের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় এবং মেডিকেল চেক-আপ করানো হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular