বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জকলমা ইউপি চেয়ারম্যান বাবুকে ঘিরে মিশ্রপ্রতিক্রিয়া

কলমা ইউপি চেয়ারম্যান বাবুকে ঘিরে মিশ্রপ্রতিক্রিয়া

আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীকে নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, প্রতিনিয়ত এসব গুঞ্জনের ছোট ডালপালা মেলে বড় বট বৃক্ষে পরিণত হচ্ছে।

আবার কেউ কেউ বলছে এসব বেহায়া নেতৃত্ব ও রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গত ২১ ফেব্রুয়ারী সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে খাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে তানোর পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, তানোর পৌর মেয়র ইমরুল হক, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, বিজেন কুমার, গাজিমুদ্দিন জকি, রিগ্যান প্রমুখ।

স্থানীয়দের কাছে যারা এমপিবিরোধী ও মুলস্রোতের বিপরীতমুখী হিসেবেই পরিচিত। আর এই আয়োজনে বাবু চৌধুরীর অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়লে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছে, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতির দায়িত্ব নিয়ে খাদেমুন নবী বাবু চৌধুরী কদিন আগেও রাব্বানী ও মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে বিভিন্ন সভা-সমাবেশ ও বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান প্রমুখদের বিশ্বাসঘাতক, বেঈমান, মীরজাফর, দুর্নীতিবাজ ইত্যাদি আঙ্খা দিয়ে বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে বক্তৃতা-বিবৃতি দিয়েছেন।

এমনকি তাদের চোদ্দগুষ্টি উদ্ধার ও গঙ্গাস্নান করিছেন। আবার ঠিক একইভাবে রাব্বানী মামুনকে, মামুন রাব্বানীকে, শরিফুল মামুন-বাবু উভয়কেই গঙ্গাস্নান করিয়েছেন। এখন প্রশ্ন হলো যারা এমন পরস্পরবিরোধী অবস্থান নিয়ে একে অপরের পরিবারকে গঙ্গাস্নান করালো তারা আবার রাতারাতি এক টেবিলে মুখোমুখি বসে কি লজ্জ্বায়-কারণ মিনিমাম আত্মসম্মানবোধ থাকলেও তো যে কারো পক্ষেই এটা করা বেশ দুরুহ। অথচ এরা মুখে সুরমা হাসি নিয়ে। বেশ ফুরফুরে মেজাজে ফটোসেশন করে ফেসবুকে প্রচার করছে।

এসব দেখে মনে হচ্ছে এমপি-উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের মুলধারা ও স্রোতের নেতাকর্মীরা বিপাকে পড়েছে। আসলে কি তাই ? দেশে আওয়ামী মানেই বঙ্গবন্ধুর পরিবার আর রাজশাহী-১ আসনের রাজনীতিতে আওয়ামী লীগ মানেই এমপি ফারুক চৌধুরী এটাই মোদ্দা কথা। কেউ কেউ তো আবার রাস্তায় চেনা-অচেনা বলে কথা নাই দু’চারজন মানুষ দেখলেই গাড়ির কাঁচ খুলে সুরমা হাসি দিয়ে কুশল জিঙ্গেস করছে, কেউ বিরক্ত বা বিব্রত হলেও রক্ষা নাই জোর করেই কথা বলা হচ্ছে ? তার আসল উদ্দেশ্যে কুশল বিনিময় নয় তার যে একটা গাড়ী ও দেড় লাখ মুল্যর চেয়ার আছে সেটাই মানুষকে জানানো। কেউ আবার স্কুলের গন্ডি পেরুতে পারনি। অথচ চোখে চশমা গলায় টাই ও শরীরে হাজার টাকা মুল্যর পারফিউম মেরে বগী আওয়াজ দিচ্ছে ?

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি বিশেষ মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, তার মিথ্যাচার করে চলেছে। তিনি বলেন, যারা এসব করছে জনগণ তাদের প্রত্যক্ষান করেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular